বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ১১৮ ডলারে গিয়ে ঠেকেছে।

ব্রেন্ট ক্রুড ফিউচার প্রতি ব্যারেল ১১৮ ডলার ২২ সেন্টে পৌঁছেছে, যা ২০১৩ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ওয়েল প্রতি ব্যারেল ১১৪ ডলার ৭০ সেন্টে বিক্রি হচ্ছে। এই দর ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে গড়ে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৪২ ডলার। ২০২১ সালের জানুয়ারিতে ছিল ৪৯ ডলার, ফেব্রুয়ারি মাসে ৫৩ ডলার, মার্চে ৬০, এপ্রিলে ৬৫, মে মাসে ৬৪, জুনে ৬৬, জুলাইয়ে ৭৩ এবং আগস্টে ৭৪ ডলার।

অক্টোবর মাসে এই দাম ৮৫ ডলারে ওঠে। এরপর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এক লাফে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।