× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে চার্টার্ড বিমানে

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে চার্টার্ড বিমানে

বুধবার বাংলাদেশ সময় পৌনে এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা বিশ্বকাপ ফুটবলের ট্রফি। বাণিজ্যিক কোনো ফ্লাইটে নয়, চার্টার্ড বিমানে আসবে ক্রীড়া বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই সোনার মোড়ানো ট্রফিটি।

চার্টার্ড বিমানে ট্রফির সঙ্গে থাকবেন ফিফার সাত কর্মকর্তার মধ্যে একজন ১৯৯৮ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ক্রিশ্চিয়ান কারেম্বু। সঙ্গে থাকবেন ফিফার অফিসিয়াল পার্টনার কোকাকোলার কয়েকজন কর্তাব্যক্তিরা।

বিশ্বকাপের ট্রফিটি আজ মঙ্গলবার পাকিস্তান এসে পৌঁছেছে। পাকিস্তান থেকে আগামীকাল বুধবার সকালে বাংলাদেশে আসবে। ঢাকা থেকে ট্রফিটি পূর্ব তিমুরের উদ্দেশ্যে রওনা হবে। কখন ঢাকা ছাড়বে ট্রফি সেটি এখনো নিশ্চিত হতে পারেনি বাফুফে, ‘বাংলাদেশ থেকে কোন সময় ট্রফি পূর্ব তিমুরের উদ্দেশ্যে রওনা হবে এটি আগামীকাল জানা যাবে।’ -বলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের মতো আবু নাঈম সোহাগও সাধারণ ক্রীড়াপ্রেমীদের নিরাশ করেছেন, ‘৮ জুন ট্রফি প্রদর্শনী নেই। এদিন শুধুমাত্র বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পরের দিন বিকেলে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে। সেই কনসার্টে জনসাধারণের প্রবেশ থাকলেও ছবি তোলার সুযোগ থাকবে সীমিত।’

বুধবার রাতে একটি বিশেষ নৈশভোজ থাকবে। সেখানে দেশের গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত। পরের দিন সকালে হোটেল র‌্যাডিসনে একটি বিশেষ সেশন থাকবে ফুটবলাঙ্গনের জন্য। সেই সেশনের পর বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে ট্রফি উন্মুক্ত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..