বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

বিশ্বকাপে সবচেয়ে দামি দল ব্রাজিল

ফুটবল ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ জানিয়েছে, ২০১৮ বিশ্বকাপে সবচেয়ে দামি দল গড়েছে ব্রাজিল। তিতের দলের বাজার দর ৬৭ হাজার ৩৫০ মিলিয়ন ইউরো। নেইমার-জেসুস-কুতিনহোদের মতো তারকাঠাসা ব্রাজিলই বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে রাশিয়ার মাঠে নামবে।

তালিকায় ব্রাজিলের চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনার অবস্থান অনেক নিচে। দামি দল গড়ার ক্ষেত্রে ব্রাজিলের পরেই আছে জার্মানি। তিনে ফ্রান্স, চারে স্পেন আর পাঁচ নম্বর স্থানটি মেসিদের দখলে। ছয় থেকে দশ পর্যণ্ত যথাক্রমে বেলজিয়াম, ইংল্যান্ড, কোস্টারিকা, পর্তুগাল এবং পোল্যান্ড।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জমকালো আয়োজনে মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয় রাশিয়া বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র। প্রায় ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন ক্রেমলিন কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে চূড়ান্ত হয় ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ।

গ্রুপ পর্বে হট ফেভারিট ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়াকে। অপরদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া বিপক্ষে। বিশ্বের এক নম্বর দল জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।

১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ। রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামে গড়াবে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবলযুদ্ধ। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ উত্তেজনা।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।