× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

দেশে ফিরলেন বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫টা মিনিটে আকবর আলীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি  অবতরণ করে। অতরণের সময় বিমানটিকে ওয়াটার স্যালুট দেয়া হয়।

বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সহ বিসিবির উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।

বিমানবন্দর থেকে ক্রিকেটাররা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘বিশেষ গাড়িতে’করে যাচ্ছেন মিরপুর শেরেবাংলায় ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যায় মিরপুর সেখানে  বিশ্বকাপজয়ী যুবাদের সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।

গত ০৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনও বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..