সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ঘোলাটে পরিস্থিতি বিরোধীদলীয় অপশক্তির চক্রান্ত

সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ঘোলাটে পরিস্থিতি বিরোধীদলীয় অপশক্তির চক্রান্ত

সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশে যে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে, সেটা বিরোধীদলীয় অপশক্তির চক্রান্ত। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজিরবিহীন ভূমিকা রেখেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং পরবর্তীকালে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে খুলনায় ‘সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্টি চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুফতি ইলিয়াস হোসেন।

সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে পার্টি চেয়ারম্যান কিছু প্রস্তাবনা তুলে ধরেন। অনতিবিলম্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মী এবং তাদের দোসরদের গ্রেফতার করা। মসজিদ, মন্দির, পূজামণ্ডপ ও ঈদগার মতো ধর্মীয় উপাসনালয়কে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যে কোনো পক্ষের প্রতিক্রিয়া বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়া।

এছাড়া ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-জামায়াত চক্র যে গুজব ছড়াচ্ছে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে শাস্তি দেওয়া এবং দেশের সংবিধান অনুযায়ী কোনো সম্প্রদায় অপর সম্প্রদায়ের ধর্মীয় মূল্যবোধে আঘাত করলে আইনের আওতায় আনা।

সভায় আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য হাফেজ মুফতি মোস্তফা চৌধুরী, মো. শাহিন খান, মাওলানা মো. আব্দুর রহমান, মাওলানা মো. আবুল খায়ের জাকারিয়া, মাওলানা মো. নাছির উদ্দিন কাশেমি, মাওলানা মো. গোলাম কিবরিয়া, মাওলানা মো. রফিকুর রহমান, ক্বারি মোহাম্মদ ইমদাতসহ শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।