বিভিন্ন পদে অর্থমন্ত্রণালয়ে চাকুরির সুযোগ

বিভিন্ন পদে অর্থমন্ত্রণালয়ে চাকুরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে রাজস্ব খাতভুক্ত পাঁচ ক্যাটাগরির ১৭ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ২
যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

২. পদের নাম: কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ৪
যোগ্যতা: বিজ্ঞান বিভাগের বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩. পদের নাম: ক্যাশিয়ার, পদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্য বিভাগের বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: ক্যাশ সরকার। পদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

৫. পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ৯
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের বয়স: আবেদনকারীর বয়স ১ এপ্রিল তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: ১-৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা: ৭ এপ্রিল থেকে ৬ মে ২০২২ পর্যন্ত।

যেভাবে আবেদন করতে হবে: আগ্রহী প্রার্থীরা  http://ird.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।