× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে বিপুল পরিমান মাদকসহ ২ জন আটক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কালা-লক্ষীপুর এলাকা থেকে মাদকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার কালা-লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকার মিজানুর রহমানের ছেলে শাহিন হোসেন ও দর্শনার ছোট বলদিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন মিয়া।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নসিমন যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা-লক্ষীপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় চুয়াডাঙ্গা থেকে মাগুরাগামী একটি নসিমন তল্লাসী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিলসহ মামুন মিয়া ও শাহিন হোসেন নামের দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..