বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক 

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক 
যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ৮ বোতল বিদেশি মদ ও একটি ট্রাকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  আটক আসামী হলেন, ঝিনাইদহ জেলার সদর উপজেলার চাকলাপাড়া গ্রামের মৃত দুলাল সরকারের ছেলে আনন্দ কুমার সরকার (৪০)।
বুধবার (১৮ জানুয়ারী) রাতে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামস্থ পোর্ট এরিয়ার ২২ নং কাঁচা মাল রপ্তানির মাঠের গেটের সামনে ঢালাই রাস্তার উপর হতে বিশেষ কায়দায় রাখা ট্রাকের দুই দরজার ভিতর থেকে ৮ বোতল বিদেশী মদ নেওয়ার সময় তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।