বিদেশিদের প্রতারণার অর্থ লেনদেনে ১২ ব্যাংক শনাক্ত

বিশেষ প্রতিবেদকঃ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেয়া বিদেশিদের অর্থ লেনদেনের সঙ্গে জড়িত বাংলাদেশের ১২ ব্যাংক শনাক্ত করা হয়েছে। জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বাতেন বলেন, দেশে অবস্থানরত কিছু বিদেশি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ লেনদেনে শনাক্ত করা হয়েছে ১২ ব্যাংক। বিভিন্ন উপায়ে সেসব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন দেশে এসব টাকা পাচার হতো।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশে অবস্থান করা অবৈধ বিদেশি নাগরিকদের গ্রেপ্তারে দ্রুত অভিযানে নামবে পুলিশ। এসব নাগরিকরা মানবপাচার, প্রতারণার মাধ্যমে অর্থপাচারসহ নানা অপরাধে জড়িত।

আমাদের দেশে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছে। এদের মধ্যে আফ্রিকা অঞ্চলের নাগরিকরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ নাইজেরিয়ানসহ মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত ৯ জনকে আটক করে ডিবি পুলিশ।

এরা হলেন, জন আগাড়ি ইউজিও, আফেজ, মাইকেল ইউজিনি ব্রাউন, নামডি কেলভিন, লিজা আক্তার ওরফে অ্যাসতা, তাসমিয়া পারভীন ওরফে শিমু ও মো. মহসিন শেখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।