× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পিআইডি

বিটিভিকে স্বায়ত্তশাসন, বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
বিটিভিকে স্বায়ত্তশাসন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে। এখন থেকে বিটিভি হবে সবার, সব দলের এবং সব মানুষের।

উপদেষ্টা আজ ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিটিভি আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিটিভি নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। বিটিভিতে নতুন করে আরো রিয়েলিটি শো এবং ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন নতুন অনুষ্ঠান আমরা চালু হবে। আশা করি, পরবর্তী সময়ে এসব অনুষ্ঠান অব্যাহত থাকবে।

‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা আরো বলেন, নতুন কুঁড়িদের প্রতিভা, নিষ্ঠা ও উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। ‘নতুন কুঁড়ি’ শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, বরং এটি তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত। এ প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর ও তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে এবং নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি নতুন কুঁড়িদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাবৃন্দ, সচিববৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..