নবনির্মিত বিজ্ঞান কমপ্লেক্স ভবন ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অসাধারণ সাফল্য

নবনির্মিত বিজ্ঞান কমপ্লেক্স ভবন ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অসাধারণ সাফল্য

ঢাকা, ২১ শ্রাবণ (৫ আগস্ট): নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অসাধারণ সাফল্য। বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন পরিদর্শনে এসে একথা বলেন।

দেশকে পিছিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল’ উল্লেখ করে তিনি বলেন ‘প্রকৌশলীরা সৎ চেতনা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ালে দেশের উন্নয়নে বিপ্লব সাধিত হবে’।

মন্ত্রী ১৪ তলা ভবনটির অডিটরিয়াম, সেমিনার কক্ষ, মাল্টিপারপাস হলরুম, ক্যাফেটেরিয়া ও অন্যান্য কক্ষসমূহ ঘুরে ঘুরে দেখেন। গণপূর্ত বিভাগের সহায়তায় এ ভবনটি নির্মানে ব্যয় হয়েছে ২২২ কোটি টাকা।

পরিদর্শনকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মনজুর রহমান সহ গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্হিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।