× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

বিজিবি কলঙ্কমুক্ত

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: ২০০৯ সালে পিলখানা বিদ্রোহ ও হত্যাকাণ্ডের বিচারকার্যের মাধ্যমে এ বাহিনী কলঙ্কমুক্ত হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে জওয়ানদের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২০০৯ সালের মতো আত্মঘাতী ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে বিজিবি বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তে দায়িত্ব পালনে বিজিবি সফল হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে সীমান্তে হত্যা কমেছে। বিজিবির তৎপরতার কারণেই সীমান্তে অপরাধ কমেছে।’

তিনি বলেন, ‘বিজিবির আধুনিকায়নে সরকার কাজ করছে। ২০০৯ সালের পর ২২ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ১০০ নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কারো কাছে আমরা মাথানত করব না। বিশ্বসভায় বাংলাদেশ মাথা উঁচু করে চলবে।’

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সূচনা হয়েছিল সুসজ্জিত দরবার হল থেকে। সকাল সাড়ে ৯টার দিকে বিডিআরের তৎকালীন মহাপরিচালক শাকিল আহমেদের বক্তব্যের সময় দুজন সিপাহী অতর্কিতে মঞ্চে প্রবেশ করেন। এরপর জওয়ানেরা দুদিন ধরে বিডিআর মহাপরিচালকসহ ৭৪ জনকে হত্যা করে। কর্মকর্তাদের বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর চালায়। সরকারি নথিপত্রেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বিদ্রোহ শুরুর ৩৩ ঘণ্টা পর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান হয়।

ওই ঘটনায় সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে ১৫২ আসামির ফাঁসির রায় দেন আদালত। ১৬১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অস্ত্র লুটের দায়ে আরো ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জারিমানা,অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ২৫৬ আসামিকে তিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। কারো কারো সাজা হয়েছে একাধিক ধারায়। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রায়ে ২৭৭ জনকে বেকসুর খালাস দেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..