বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৪

বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ, আহত ৪

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদসহ ৪ জন আহত হয়েছেন।

বুধবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, আজ দুপুরে পৌরসভার জালাসী ও হঠাৎপাড়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলাম। এ সময় লাঠিসোটা নিয়ে যুবলীগকর্মী মনির, রাজুসহ কয়েকজন যুবক তাদের ওপর হামলা করে।

এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন রনিকসহ যুবদল ও ছাত্রদলের চারজন আহত হন। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নির্দেশে এ হামলা হয়েছে অভিযোগ করেন তৌহিদুল ইসলাম।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই এমপি গত মঙ্গলবার স্থানীয় হিমালয় পার্কে সভা করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।