বিএনপি-জামাত এর রাজনীতি নিষিদ্ধ করা উচিত -খাদ্যমন্ত্রী

বিএনপি-জামাত এর রাজনীতি নিষিদ্ধ করা উচিত -খাদ্যমন্ত্রী

যে দল আগুন সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। এদেরকে রুখতে হবে।বিএনপি-জামাত এর রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ নওগাঁর সাপাহারে দিঘীরহাট কলেজ মাঠ প্রাঙ্গণে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা ভোট বানচাল করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না, কারণ তাদের কোনো অর্জন নেই। গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মা’দেরকে একটু বেশি ভালোবাসেন উল্লেখ করে তিনি বলেন, মা’দের মোবাইলে সন্তানদের উপবৃত্তির টাকা, গর্ভবতী নারীদের ভাতা, বয়স্ক ও বিধবাদেরও ভাতা দেন তিনি। এসব কারণে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। বিএনপির আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবারো সেই কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। গরিব মানুষ কমিউনিটি ক্লিনিকে ২৮ ধরনের ঔষধ বিনামূল্যে পাচ্ছে।

 মন্ত্রী আরো বলেন, আশ্বিন মাসে উত্তরাঞ্চলে মঙ্গা হতো। মানুষ কষ্ট পেত। এখন মঙ্গা নেই, সোনালি ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ। আমাদের খাবারের অভাব নেই। মাটির ঘরের জায়গায় এখন পাকা ঘরে      আছে মানুষ।

 গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহজাহান হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।