× Banner
সর্বশেষ
কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি কার্যালয়েও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত হবে

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়া জবাব পেতে শুরু করেছেন। এবার তার আঙ্গিনায় শোক দিবস পালিত হয়েছে। সামনে বিএনপি কার্যালয়েও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত হবে।

জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী সমবায় লীগ আয়োজিদ জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন। খুনিদের উল্লাসের সুযোগ করে দিচ্ছেন। তিনি বলেন, ‘মানুষের বয়স হলে সাজগোজ কমে। কিন্তু তিনি (খালেদা জিয়া) আমার মার বয়সের হলেও মেয়ের বয়সের সাজ নিয়ে ১৭ বছরের খুকি হয়ে কেক কাটেন। এটা লজ্জার। হাসান মাহমুদ বলেন, ‘পরিবর্তিত অবস্থায় বিএনপি অনেক কথা বলছে। বিএনপি ব্লগার হত্যার কথা বলছে। তাদের দু’পাশে আফগানিস্তান থেকে ট্রেনিং নেওয়া জঙ্গিরা বসে থাকেন। আপনারা আয়নায় নিজেদের চেহারা দেখুন। আপনাদের হাত খুনের রক্তে রঞ্জিত, পোড়া মাংসের গন্ধে ভরা। হাছান মাহমুদ বলেন, ‘দেশ থেকে জঙ্গিবাদ দমন করতে হলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া জঙ্গিবাদ নির্মূল সম্ভব না। সে জন্য এদের চিরতরে দমন করতে হবে। এ সময় ১৭ ও ২১ আগস্ট গ্রেনেড-বোমা হামলা বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় হয়েছিল বলেও অভিযোগ করেন সাবেক এই বনমন্ত্রী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আমিনুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..