× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

ডেস্ক

বিএনপির শ্লোগানেই প্রমাণ হয় হত্যাকারি জিয়া -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
বিএনপির শ্লোগানেই প্রমাণ হয় হত্যাকারি জিয়া

বিএনপির মিছিলে স্লোগান হয় ১৫ আগস্টের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। জিয়াউর রহমান যে ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছিলেন, এই স্লোগানের মাধ্যমে হত্যার দায় স্বীকার করে নিয়েছে বিএনপি। বিএনপির শ্লোগানেই প্রমাণ হয় হত্যাকারি জিয়া। বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্ম‌বার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ১৯৭৫- এর হাতিয়ারকে আবার গর্জে ওঠার আহ্বান জানায়। এর মানে তারাই পঁচাত্তরের হত্যাকাকাণ্ডে জড়িত।

তিনি বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন হয়। সেদিন তার জন্য কেক কাটা হয়। অর্থাৎ হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য তারা এসব করছে। এ রকম অপরাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশকে নেতৃত্ব দিতে পারতেন, এমন একজন মেধাবী তরুণকে হত্যা করা হয়। তিনি যদি বেঁচে থাকতেন, তবে জাতিকে অনেক কিছু দিতে পারতেন। ১৫ আগস্টের খুনিরা শুধু বঙ্গবন্ধুকে নয়, তার ছায়াকেও ভয় পেয়েছে ষড়যন্ত্রকারীরা। সেই কারণেই শিশু রাসেলকেও সেদিন হত্যা করা হয়।

এর আগে, সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।


এ ক্যটাগরির আরো খবর..