বিএনপির মহাসচিবের মুখে গণতন্ত্রের কথা মানায় না -কাদের

বিএনপির মহাসচিবের মুখে গণতন্ত্রের কথা মানায় না -কাদের

যারা বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচার বন্ধ করে দিয়েছিল, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ২০০১ সালের পর ক্ষমতায় এসে মানুষ হত্যা করেছে। সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার ২ সেপ্টেম্বর সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে  আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃ্ত্যুতে শোক প্রস্তাব পাঠ শেষে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, আজ থেকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম সীমিত পরিসরে শুরু হলো।

যেসকল জেলা-উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে, সেগুলোর পূর্ণাঙ্গ কমিটির তালিকা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলীয় সভানেত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।