× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

বেনাপোল যশোর প্রতিনিধি

৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোল বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ   

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে, বেনাপোল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর)  বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল পুরাতন পৌরসভা থেকে বেনাপোল পৌর বাজারের বিভিন্ন স্থানে  ৩১ দফার গুরুত্ব তুলে ধরে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনা অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালিন দল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃবর্তন, সংবিধান সংস্কারসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই সকল প্রস্তাব তৃণমুল জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে ।
এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত ফ্যাসিবাদি দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।
 এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপির নেতা কর্মীরা বদ্ধ পরিকর।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন,সহ সভাপতি মোঃ ইদ্রিস মালেক,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছাত্তার, সহ সভাপতি আব্দুল মাজেদ, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও যশোর জেলা সেচ্ছাসেবকদলের”যুগ্ন আহবায়ক সবুর হোসেন,জেলা কৃষকদলের সদস্য আল-আমিন মাহমুদ মিলন, বেনাপোল পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামানসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।


এ ক্যটাগরির আরো খবর..