বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে ধরা খেল যুবক

বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে ধরা খেল যুবক

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা চাষ করায় এক যুবককে গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করেছে পুলিশ।  গ্রেফতারকৃত মো.মনির হোসেন (৩০) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৩ নম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।   এর আগে গতকাল বিকেলে উপজেলার চরপার্বতী ইউনিয়নের  ৯নম্বর ওয়ার্ডের চরপূর্বানী গ্রামের তার বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   তিনি আরো জানান,  গোপন সংবাদের ভিত্তিতে চরপার্বতী ইউনিয়নের চরপূর্বানী গ্রামে অভিযান চালিয়ে পুুলিশ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করায় দুটি গাঁজা গাছ সহ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে।
ওসি মো.সাইফুদ্দিন আনোয়ার বলেন, গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।