বাড়তি দাম নেয়ায় অভিযোগ কুড়িগ্রামে ৭ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বাড়তি দাম নেয়ায় অভিযোগ কুড়িগ্রামে ৭ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
স্টার্ফ রিপোর্টারঃ  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ও ভুরুঙ্গামারী উপজেলাতে ভোগ্যপণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৭ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জেলার নাগেশ্বরীতে সজিব নামের এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে হ্যান্ড স্যানিটাইজারের মূল্য বিশি নেয়ায় উপজেলার রিমা মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের নিষিদ্ধ রং মিশ্রিত খাদ্যপণ্য বিক্রির অভিযোগে মন্টু স্টোরকে ২ হাজার টাকা জারিমানা, ভাই ভাই মুদি দোকানদারকে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা এবং ওজন কম দেওয়ায় মাছ ব্যবসায়ী মইনুল ইসলামকে ১ হাজার টাকা ও রফিকুল ইসলামকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম চাল ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে অতিরিক্ত মূল্য নেয়ায় ১০ হাজার টাকা ও মুদি দোকানদার নিমাই চন্দ্রকে ৫শ’ টাকা জরিমানা  করেন।
দেশে করোনা ভাইরাসের কারণে ব্যবসায়ীরা যাতে ভোক্তাদের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পাওে এজন্য জেলা জুড়ে অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।