বালিয়াডাঙ্গীতে বিশ্বজনসংখ্যা দিবস ২০১৬ কিশোরীদের বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষায় র‌্যালী ও আলোচনা সভা

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ- বালিয়াডাঙ্গী উপজেলায় বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন রাস্তার প্রদক্ষিণ করে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, এছাড়া বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা  ডা. ইয়াকুব আলী মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশারফ হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার আবুল কাশেম, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ বক্তব্য ও র‌্যালীতে অংশগ্রহণ করেন। পরে শ্রেষ্ঠ কর্মী হিসেবে সনদ প্রদান করেন চাড়োল ইউনিয়নের শ্রেষ্ঠ কর্মী বাসন্তী রানী, পাড়িয়া ইউনিয়নের এফডব্লুভি, শ্রেষ্ট কর্মী সেলিনা সুলতানা বানু, পাড়িয়া ইউনিয়নের ডা. আব্দুল কাদের, প্রধান অতিথি এদের হাতে সনদ তুলে দেন।

 

ট্যাগ আব্দুস সামাদ পান্নাউপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তথা- ইউপি নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলামএছাড়া বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. ইয়াকুব আলী মন্ডলকিশোরীদের বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষাটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলামবালিয়াডাঙ্গীবালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজুবালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল ইসলামবিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদবিশ্বজনসংখ্যা দিবস ২০১৬র‌্যালী ও আলোচনা সভাসাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।