× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বার্সেলোনার সামনে এবার লা লিগার শীর্ষস্থানের লক্ষ্য

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার সামনে এবার লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্য। আর সে লক্ষ্যে লুইস এনরিকের দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা গ্রানাডাকে। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত নয়টায়।

লা লিগায় একই দিনে বার্সেলোনার প্রবলপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো। আর এই ম্যাচ দিয়েই রিয়ালে জিনেদিন জিদান-যুগের শুরু হতে যাচ্ছে। রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত ফ্রেঞ্চ কিংবদন্তি জিদানের রিয়ালের কোচ হিসেবে এটাই প্রথম পরীক্ষা। সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

লা লিগায় বার্সেলোনার এ বছরের শুরুটা অবশ্য ভালো হয়নি। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করে শীর্ষস্থান হারায় গতবারের চ্যাম্পিয়নরা। তবে গত বুধবার কোপা ডেল রের শেষ ষোলোতে মেসির জোড়া গোল আর নেইমার ও পিকের একটি করে গোলে এসপানিওলকেই  ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সা।

সেই ছন্দ ধরে রেখে আজ দুর্বল গ্রানাডাকে হারিয়ে লিগেও এ বছর প্রথম জয়ের অপেক্ষায় আছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। এই জয় তাদের পৌঁছে দেবে লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও। বর্তমানে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

অন্যদিকে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপার লড়াইয়ে থাকতে আজ দেপোর্তিভোর বিপক্ষে জয় দরকার তাদেরও। তারমধ্যে আবার এই ম্যাচ দিয়েই রিয়ালের কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিদানের। সবার চোখ তাই রিয়ালের ফ্রেঞ্চ কিংবদন্তির দিকেই। খেলোয়াড় হিসেবে রিয়ালের হয়ে ছয়টি শিরোপা জেতা জিদান এবার কোচ হিসেবে কতটা সফল হতে পারেন, সেটাই দেখার।


এ ক্যটাগরির আরো খবর..