বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্তমান সাধারণ ও ছাত্র যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি শ্রী নির্মল চ্যাটার্জির ভাই বাবুল চ্যাটার্জীসহ পরিবারের উপর সাম্প্রদায়িক হামলা।
বুধবার বেলা ১১টার দিকে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাজার রাধানগর গ্রামের সুকান্ত চক্রবর্তীর বাড়ির পাশে মাগুরা জেলা প্রশাসনের প্রতিনিধির সামনে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি ও পূজা উদযাপন পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক শ্রী নির্মল চ্যাটার্জি ভাই বাবুল চ্যাটার্জি ও সুকান্ত চক্রবর্তীর উপর স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান গং ১৪/১৫ জন সহযোগীদের সহায়তা নিয়ে এই হামলা চালায়। এহেন এই ন্যাক্কারজনক হামলা করে বেদম মারধর করে, অকথ্য গালিগালাজ এবং দেশ ত্যাগের হুমকি প্রদান করে। সেখানে উপস্থিত অন্যদের সহযোগিতায় মুমুর্ষ অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়৷ বর্তমানে বাবুল চ্যাটার্জি গুরুতর আহত অবস্হায় হাসপাতালে ভর্তি আছেন।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সারাদেশে জাতীয় প্রেসক্লাব এর সম্মুখে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ অন্যান্য সংগঠনগুলো।





