আঃজলিল, শার্শাযশোরঃপ্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান হাসপাতালে ঢুকে বাবুর্চিকে পিটিয়ে মারাত্মক জখম করেছে রিকন নামের বহিরাগত এক যুবক।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানাযায় হাসপাতালের বাবুচি জিয়াউর রহমান (৪০) রান্নার কাজে ব্যাস্ত ছিলেন এসময় রিকন সেখানে আচমকা ঢুকে জিয়াউরকে বেধড়ক মারপিট করে। জিয়াউরের চিৎকার শুনে হাসপাতালের ষ্টফরা এসে তাকে উদ্ধার করেন। তার অবস্থা আশঙ্কাজনক ।তাকে জরুরী বিভাগে ভর্তিকরা হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শুভঙ্কর মন্ডল বলেন,বাবুচি জিয়াউর রহমান রোগীদের রান্নার কাজ করেন। প্রতিদিনের ন্যায় আজও রান্না করার সময় বহিরাগত এক যুবক রান্না ঘরে ঢুকে তাকে মারধর করে।পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে।আটক রিকন দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মশিয়ারের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল ফরিদ জানান ডাক্তারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিকনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।



