বানভাসিদের দুর্ভোগ লাঘবে সব ব্যবস্থা নেওয়া হয়েছে -প্রধানমন্ত্রী

বানভাসিদের দুর্ভোগ লাঘবে সব ব্যবস্থা নেওয়া হয়েছে -প্রধানমন্ত্রী

বানভাসিদের দুর্ভোগ লাঘবে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত খাবারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 আজ বুধবার (২২ জুন) বেলা ১১টার দিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়।

শেখ হাসিনা বলেন, সিলেটে যে বন্যা হয়েছে তা অকল্পনীয়, স্মরণকালের মধ্যে ভয়াবহ। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর ক্ষমতা মানুষ বা সরকারের কারোই নেই। তবে ক্ষয়ক্ষতি লাঘবে সরকারের দায়িত্ব রয়েছে। আর বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। দুর্গত মানুষদের সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিভিন্ন বাহিনীর শতাধিক বোট, হেলিকপ্টার ও অন্যান্য যান উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।