বাইডেন ১০ মার্চ ইইউ প্রধানের সাথে সাক্ষাত করবেন -হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১০ মার্চ ওয়াশিংটনে আলোচনার জন্য ইউরোপীয় ইইউনিয়ন প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সাথে সাক্ষাত করবেন।

হোয়াইট হাউস বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, এ সময় দুই নেতা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে তাদের ‘দৃঢ় সহযোগিতা’, জলবায়ু সংকট এবং চীনের দেওয়া বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ব্যাপারে কথা বলবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।