× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

বাংলা ভাষায় বিজ্ঞানের চর্চা করুন: শিক্ষা উপমন্ত্রী নওফেল

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

যশোর অফিস:  বাংলা ভাষায় বিজ্ঞানের চর্চা বাড়াতে এবং বিজ্ঞানীদের জন্য গবেষণা আরও বেশি বোধগম্য করতে বিজ্ঞানের বই-পুস্তক ও সাময়িকীগুলো বাংলা ভাষায় অনুবাদের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেছেন, উচ্চতর জ্ঞান-বিজ্ঞানের শাখার গবেষণার বই-পুস্তকগুলো ইংরেজি ভাষায়। ভাষার এ প্রতিবন্ধকতার জন্য আমরা সম্পূর্ণভাবে বিজ্ঞান ও প্রযুক্তির উপকারিতা আত্মস্থ করতে পারছি না। আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বই এবং জার্নালগুলো যদি বাংলা ভাষায় অনুবাদ করা হয়, তাহলে বিজ্ঞানের ধারণাগুলো সবাই সহজে বুঝতে পারবে। আমাদের গবেষকদের সংখ্যাও বাড়বে।

শনিবার দুপুরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের গ্যালারিতে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের (বিএসএম) ৩২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এ কথা বলেন।

‘ট্রেন্ডস ইন মাইক্রোবায়োলজি ফর সাসটেইনেবল অ্যাগ্রোইকোলজিক্যাল ডেভেলপমেন্ট’ শীর্ষক এ সম্মেলন বিএসএম এবং যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, বিজ্ঞানের বই ও জার্নালগুলো অনুবাদ করা হলে বা বাংলা ভাষায় প্রকাশ করা হলে নতুন বিজ্ঞানীরা বিজ্ঞানের ধারণাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা আরও দক্ষ বিজ্ঞানী, দক্ষ প্রকৌশলী, দক্ষ চিকিৎসক সৃষ্টি করতে পারবো। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা পড়াশোনা করছেন, এতে তারা আরও বেশি উপকৃত হবেন। আপনারা একটু উদ্যোগী হয়ে বিশেষ সেল গঠন করে এটি করতে পারেন। দেশের সব বিজ্ঞান, গবেষকদের এ বিষয়ে বিশেষ দায়িত্বের সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর এ বিষয়ে দায়িত্ব রয়েছে। আপনারা প্রয়াস নিন, দায়িত্ব নিন। আমরা সহযোগিতা করবো।

তিনি বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি, যিনি আগামী ১০০ বছরের ডেল্টা প্ল্যান নিয়ে এগোচ্ছেন। গবেষণা খাতে আরও বরাদ্দ বাড়ানোর জন্য আমরা সচেষ্ট হওয়ার চেষ্টা করবো। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান শিক্ষা উপমন্ত্রী।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের সভাপতি অধ্যাপক ড. এম এ মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সম্পাদক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..