আজ থেকে বাংলাবান্ধা ১২ দিন স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র শব-ই ক্বদর উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দরে (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভূটান) আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ থাকবে।
পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আসন্ন ঈদুল ফিতর ও পবিত্র শব-ই ক্বদর উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী ১০ মে (সোমবার) থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকবে। তবে ২২ মে (শনিবার) থেকে বন্দর কার্যক্রম যথারীতি চালু হবে।
পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে নিয়মানুযায়ী সরকারি দপ্তরের সব কার্যক্রম চালু থাকবে।





