করোনার প্রভাবে পুরো বিশ্বের সাথে সাথে বাংলাদেশ ও স্তব্ধিত। ঘরবন্দি মানুষ দিন গুনছে কবে শেষ হবে এই মহামারি। স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা কেউই এ নিয়ে কিছু বলতে না পারলেও সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডাটা ড্রাইভিং ইনোভেশন ল্যাবরেটরি রোববার (২৬ এপ্রিল) বিশ্বের বিভিন্ন দেশ কবে নাগাদ করোনাভাইরাস মুক্ত হবে তার একটি অনুমান ভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে।
এ পরিসংখ্যানে গত ১১ এপ্রিল থেকে বিশ্বব্যাপী ও ২৩ এপ্রিল থেকে বাংলাদেশে ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে বলে উল্লেখ করা হয়। পরিসংখ্যান অনুসারে, আগামী ১৯ মে’র মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মে’র মধ্যে ৯৯ শতাংশ এবং আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ করোনাভাইরাস মুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভারত জুলাইয়ের ২৫, ইতালি আগস্টের ২৪, সিঙ্গাপুর আগস্টের ৭, স্পেন আগস্ট ৬, যুক্তরাজ্য আগস্ট ১৩, ফ্রান্স আগস্ট ৪, জার্মানি জুলাইয়ের ৩১, জাপান সেপ্টেম্বরের ২৫ যুক্তরাষ্ট্র আগস্ট ২৬ এ করোনামুক্ত হবে বলেও প্রতিবেদনে জানা যায়।
পরিসংখ্যান অনুসারে, আগামী ৩০ মে’র মধ্যে ৯৭ শতাংশ, ১৭ জুনের মধ্যে ৯৯ শতাংশ এবং চলতি বছরের ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ব শতভাগ করোনাভাইরাস মুক্ত হবে বলে অনুমান করা হয়।




