বাংলাদেশ উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করায় বেনাপোল কাস্টমসের আনন্দ র‌্যালী ও পথসভা

স্টাফ রিপোর্টার বেনাপোল,বেনাপোল: বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করায় বেনাপোল কাস্টমস হাউজের উদ্যোগে বর্নাঢ্য আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১০ টার সময় এই বর্নাঢ্য আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমসের কমিশনার বেলাল হোসেন চৌধুরীর নেতৃত্বে  র‌্যালীটি বেনাপোল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে কাস্টমস ক্লাবের সামনে এক পথ সভায় বক্তব্য রাখেন, কমিশনার বেলাল হোসেন চৌধুরী , বন্দরের পরিচালক আমিনুল ইসলাম, অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ন কমিশনার এহসানুল,প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন,বন্দরের সিবিএ সভাপতি জাবেদী বিল্লাহ, সহ-সভাপতি মনির হোসেন মজুমদার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।