× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী

বাংলাদেশ আইন সমিতির সভাপতি কামরুজ্জামান আনসারী ও সম্পাদক সহিদুল ইসলাম ফারুখ নির্বাচিত

admin
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ আইন সমিতির ৩২তম বার্ষিক সম্মেলনে ২০১৭-২০১৮ সনের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এডভোকেট কামরুজ্জামান আনসারী ও এডভোকেট সহিদুল ইসলাম ফারুখ।

৮ই ডিসেম্বর রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স মাঠে বাংলাদেশ আইন সমিতির ৩২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আইন সমিতির ৩২তম বার্ষিক সম্মেলন এর প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন মাননীয় আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মির্জা হোসেন হায়দার। এছাড়া সম্মেলন এর উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য ড.আখতারুজ্জামান।

শুরুতে বাংলাদেশ আইন সমিতি সম্মেলন ২০১৮ এর সুযোগ্য আহবায়ক এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার শুভেচ্ছা বক্তৃতা দেন। আইন সমিতির বিদায়ী সভাপতি আফজাল মুনির সভাপতিত্ব করেন।

নির্বাচন শেষে ২০১৭-২০১৮ সনের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে এডভোকেট কামরুজ্জামান আনসারী ও সহিদুল ইসলাম ফারুখ।

অত্র প্রতিবেদককে বাংলাদেশ আইন সমিতির নবনির্বাচিত কার্যকরী সদস্য ব্যারিস্টার সৌমিত্র সরদার পিকলু বলেন ” আশা করছি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ আইন সমিতি পূর্বের ন্যায় কাজ করে যাবে।”


এ ক্যটাগরির আরো খবর..