হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সব ধর্মের মানুষের মিলিত ও বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি।
এদেশ সবার, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়।
বুধবার রাতে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় তিথিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ড. হাছান বলেন, মহামতি গৌতম বুদ্ধের অহিংসা ও জনহিতের বাণী শান্তি ও সম্প্রীতির দিশারী।




