বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমেই রীতিমতো তাণ্ডব চালায় দুই ওপেনার

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমেই রীতিমতো তাণ্ডব চালায় দুই ওপেনার

ব্যাট করতে নেমেই রীতিমতো তাণ্ডব চালায় দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। পঞ্চম ওভারে স্টার্লিং ফিরলেও আইরিশদের রানের লাগাম টেনে ধরতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে সফরকারীরা। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে আইরিশদের এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর, আর বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ।

আজ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো আয়ারল্য

দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে উড়ন্ত সূচনা পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করা শেখ মেহেদি প্রথম ওভারেই হজম করেন ৩টি বাউন্ডারি। পরের ওভারে নাসুম আহমেদও ছিলেন বেশ খরুচে, ২ বাউন্ডারিতে তিনি খরচ করেন ১৪ করেন।

 আয়ারল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারের খেলা চলাকালে হঠাৎ বন্ধ হয়ে যায় স্টেডিয়ামের ফ্লাডলাইট। প্রথমে দুটি ফ্লাডলাইট বন্ধ হলেও কিছুক্ষণের মধ্যেই চারটি ফ্লাডলাইটই বন্ধ হয়ে যায়। ফলে খেলা বন্ধ থাকে মিনিট দশেক।

 এরপর আবারও শুরু হয় খেলা। তবে মিনিট দশেক পর খেলা শুরু হলেও ছন্দ ধরে রাখে আইরিশরা। দারুণ শুরু করা স্টার্লিংকে পঞ্চম ওভারে থামান তানজিম হাসান সাকিব। সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ২৯ রান।

 পাওয়ার প্লের নির্ধারিত ৬ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৭৫ রান। আর টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে পাওয়ার প্লেতে এটিই আয়ারল্যান্ডের সর্বোচ্চ রান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।