বাংলাদেশের প্রতিটি ঘরেই জাতির পিতার ছবি রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশের প্রতিটি ঘরেই জাতির পিতার ছবি রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

বাংলাদেশে প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানান  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান।

ভারতে মহাত্মা গান্ধীর ছবি যেমন প্রতিটি ভারতীয় নাগরিকের ঘরে আছে, ঠিক তেমনই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে থাকতেই হবে, থাকা উচিত বলে প্রতিমন্ত্রী মনে করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে সবার ঘরে ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই আমার প্রার্থনা, এই আমার অনুরোধ, এই আমার আহ্বান।

আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।