× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বিএনপি – সেতুমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাংলাদেশেকে আফগানিস্তান বানাতে চায়। মেয়েদের দমিয়ে রাখতে চায়। অথচ শেখ হাসিনা নারীদের অধিকার নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‌‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কিছুদিন আগে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছিলেন। সরকারের সঙ্গে কথাবার্তা বলেছেন। আমেরিকার দূতের সঙ্গে কথা বলতে বিএনপি অনেক চেষ্টা করেছিল, সফল হয়নি। বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে। নষ্ট রাজনীতির হোতা হচ্ছে বিএনপি। এদের কাছে গণতন্ত্র, জনগণ কেউই নিরাপদ নয়।

তিনি বলেন, ১৪ বছর আগের ও পরের মোহাম্মদপুর, দিন রাতের পার্থক্য। অন্ধকার থেকে আলো। এটা এখন ডিজিটাল নগরী। এই নগরী উন্নয়নের ঝলকে আলোকিত। আদাবরের যেদিকেই তাকাবেন, কেবল উন্নয়ন আর উন্নয়ন দেখবেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন বিশ্ব সংকটেও শেখ হাসিনার উপর খুশি। তার উন্নয়নে খুশি। মন খারাপ শুধু বিএনপির। তাদের উন্নয়ন দেখলে জ্বালা করে।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা স্পেসে স্যাটেলাইট পাঠিয়েছেন। তার মাধ্যমে আমাদের ছেলে-মেয়েরা এখন বিদেশি চ্যানেলে দেখতে পায়। তিনি মাতারবাড়িতে, পায়রায় গভীর সমুদ্রবন্দর বানিয়েছেন। শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের লক্ষ্যে রূপপুর, রামপাল বিদ্যুৎকেন্দ্র বানিয়েছেন। শেখ হাসিনাই একদিনে ১০০ সেতু, ১০০ রাস্তা উদ্বোধন করেছেন। সংকটের সময়েও অতিরিক্ত টাকা দিয়ে জ্বালানি, খাদ্যশস্য কিনছেন। কিন্তু দিচ্ছেন কম দামে।

ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া হচ্ছে খাম্বা ব্যাপারী। তাদের কাজ ছিল লুটপাট করা। হাওয়া ভবনের আরেক নাম খাওয়া ভবন। অপরদিকে প্রধানমন্ত্রীর ছেলে মেয়েরা চাকরি করে খায়, তারা ব্যবসা করে না, সাধারণ জীবনযাপন করে।

তিনি বলেন, এখন বিএনপির মুখে আবার খই ফুটেছে। তাদের আন্দোলনের নদীতে এখন আর জোয়ার নেই। এ বছর না আগামী বছর, কোন বছর আন্দোলন হবে জানা নেই। তাদের সবকিছুই ভুয়া। শেখ হাসিনা গণতন্ত্র নিশ্চিত করেন, অন্য কিছু নয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান।


এ ক্যটাগরির আরো খবর..