মধুখালী প্রতিনিধিঃ বহু ত্যাগ স্বীকার করে সমস্ত নাটকীয় ঘটনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ৪ মাস সংগ্রামের পর গতকাল মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে গত ১২-০৫-২০১৮ইং তারিখে প্রধান শিক্ষক নিয়োগের লিখিত ও ভায়বা পরীক্ষায় জেলা প্রশাসকের অফিসে যিনি প্রথম হয়েছেন।
গত ২৮-০৮-২০১৮ইং তারিখে বেলা ১২.০০ টায় ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে শ্রী প্রভাস কুমার মন্ডল সভাপতি শ্যামলেন্দ্রনাথ বসু হাতে যোগদান পত্র দেন এবং সভাপতির কাছ থেকে সহিকৃত যোগদান পত্র গ্রহন করে স্কুলে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পিতাঃ মোঃ কামরুজ্জামান (পিটু) ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক শাকির আহম্মেদ টোকন, সাবেক চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্যা, মোঃ আকমাল হোসেন, আঃ কুদ্দুস মোল্যা, গরীব মোহম্মাদ, শেখ তমিজুর রহমান পিকুল, মোঃ সাজ্জাদ হোসেন, আঃ মতিন (উকিল), বছির আহম্মেদ বাচ্চু, নিরোদ শিকদার, অমল কৃষ্ণ মল্লিক, মোঃ হাসানুজ্জামান, সৈয়দ আলী শেখ, মোঃ আতিয়ার রহমান, সরফরাজ, আবু সায়েম, জুলফিকার আলী হায়দার, মোঃ শরিফুল ইসলাম, আখের আলী, টুটুল, হাসান, রেবেকা আনোয়ার, আজিজার, জীবন সহ যুব সমাজ এবং এলাকার সুধীজন ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

