আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপির অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের সভাপতি মোঃ রেজাউল করিম। শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট উৎপাদিত হয় এবং পাট থেকে এখন উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। পাটপণ্য সম্পূর্ণ পরিবেশবান্ধব। তাই শুধুমাত্র গার্মেন্টস্ পণ্যের উপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরি উদ্যোগ নেয়া হচ্ছে।
বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপির অফিস কক্ষে আরও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকনসহ। বিটিএমএ অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।




