বেনাপোল সীমান্তে  ১০টি স্বর্ণের বারসহ আটক-১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০টি স্বর্ণের বারসহ জিহাদ আলী(২৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার( ৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি  জানায়, সকাল ১১ টার সময় ৪৯  ব্যাটেলিয়ানের  কাশিপুর ক্যাম্পের সদস্যরা এ স্বর্ণের চালানটি উদ্ধার  করেছে।
আটককৃত আসামি বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
বিজিবি জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর গ্রাম দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাঁচার হবে।এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর বিওপি’র সদস্যরা  সাদিপুর গ্রাম অভিযান চালিয়ে  ১০ টি স্বর্ণের বারসহ জিহাদকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের সিজার মূল্য ৬৯,৯৬,০০০/- (ঊনসত্তর লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানায়, আটককৃত জিহাদ আলীকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।