× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

বর্ণাট্য আয়োজনে লক্ষ্মীপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ বরণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এসময় লাঠি খেলা ও পালকি প্রদর্শনের মতো বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।  এতে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপী লোকজ মেলা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন পাল।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।  এর আগে জেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তারা।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত সকলের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকার খাবার সামগ্রীসহ পান্তা-মাছ ভাজা পরিবেশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..