বর্ডার গার্ডবাংলাদেশ (বিজিবি) একটি আধুনিক ও গতিশীল বাহিনী

বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার আন্তরিক প্রচেষ্টায় বর্ডার গার্ডবাংলাদেশ (বিজিবি) একটি আধুনিক ও গতিশীল বাহিনীতে পরিণত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।বিজিবির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বিজিবিতে নতুন সংযোজিত ট্রিক্স ড্রিল উপভোগ করেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘এ বাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব দূরদর্শী পদক্ষেপ আমরা গ্রহণ করেছিলাম, তা আন্তর্জাতিকভাবে আজ প্রশংসিত।

আপনাদের সবার সহযোগিতায় সেই সংকট জাতি কাটিয়ে উঠতে পেরেছিল বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বিজিবি সদস্য হিসেবে আপনাদের বিশ্বস্ততা পরীক্ষিত।’‘সবার আন্তরিক প্রচেষ্টায় বিজিবি এখন একটি গতিশীল ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে।

আপনাদের কঠোর পরিশ্রমে এ বাহিনীর সুনাম ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

বিজিবির সদস্যদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় বিজিবি সদস্যবৃন্দ, আপনাদের ওপর দেশের সীমান্তরক্ষার মহান দায়িত্ব রয়েছে। সীমান্তরক্ষাসহ অন্যান্য দায়িত্ব যেমন আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা ও পেশাদারিত্ব আজ সব মহলে প্রশংসিত।’

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।