ঢাকা: বরেন্য অভিনেতা এটিএম শামসুজ্জামান এর মৃত্যুতে শিল্পমন্ত্রী গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ূন এমপি।
আজ ২০শে ফেব্রুয়ারি শিল্পমন্ত্রী এক শোকবার্তায় বলেন, এটিএম শামসুজ্জামান তাঁর সুদক্ষ অভিনয়শৈলীর মধ্য দিয়ে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছেন। কিংবদন্তি এ অভিনেতা তাঁর সৃজনশীল অভিনয়ের মধ্য দিয়ে দর্শক হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
শিল্পমন্ত্রী শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


