× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

রুপন কর অজিত

বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

বরিশাল- ৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সংবাদ সম্মেলন করেছেন। স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার অভিযোগ এনে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে শনিবার (৬ জানুয়ারী) বিকাল ৩ টায় এ সংবাদ সম্মেসলন করেন তিনি।
এসময় তিনি অলিখিত বক্তব্যে বলেন, ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন শেষ সময়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। এজন্য তিনি মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দায়ী করেছেন। তিনি দাবী করেন গত ২ জানুয়ারী পর্যন্ত বরিশাল- ৫ আসনের পরিবেশ শান্ত ছিল। একজন স্বতন্ত্র প্রার্থীর (সাদিক আদুল্লাহ) মনোনয়ন ২ জানুয়ারী উচ্চাদালতে চুড়ান্তভাবে বাতিল হলে ওই প্রার্থীর সমর্থকরা ট্রাক মার্কার ওপর ভর করেছে।
এরপর থেকে বরিশালে ট্রাক মার্কার সমর্থকরা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে। মুলত ট্রাক মার্কার ওপর ভর করে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীর লোকজন অরাজকতা চালাচ্ছে। তিনি আরো বলেন, নৌকার কর্মীরা ৫ জানুয়ারী সন্ধ্যায় সদর উপজেলার উলালবাটনা এলাকা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রার্কের কর্মীরা তাদের উপর হামলা চালায় ও মোটরসাইকেল ভাংচুর করে।
এরকম নানা ঘটনা ট্রাকের কর্মীরা করছে বলে জানান নৌকার প্রার্থী। এছাড়া ট্রাকের প্রার্থী নিজে ভোট কেন্দ্র দখলের হুমকি প্রদান করেছেন। তিনি প্রশাসনের কাছে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক।


এ ক্যটাগরির আরো খবর..