বরিশাল বিভাগের ৬ জেলায় বাস ধর্মঘট

বিশেষ প্রতিবেদকঃ বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ ৫ শ্রমিককে কুপিয়ে জখমের প্রতিবাদ ও বিচারের দাবীতে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমিতির সমন্বয় পরিষদে এ ধর্মঘট ডাকা হয়।

রূপাতলী বাস মালিক সমিতির সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, মঙ্গলবার সকালে আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ ও চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ ৫ শ্রমিককে কুপিয়ে জখম করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার বিচার এবং আঞ্চলিক মহাসড়ক থেকে সকল প্রকার অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ করা না পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য বাস ধর্মঘট চলবে।

বাস ধর্মঘট চলা জেলা গুলো হলো বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর এবং বাগেরহাট ও খুলনার উদ্দেশ্যে দূরপাল্লার বাসও চলাচল করতে দেয়া হচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।