বরিশালে নারী দিবস পালিত

বরিশালে নারী দিবস পালিত

বরিশালে নারী দিবস পালিত ।  “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) জুলফিকার আলী হায়দার, নারী নেত্রী অধ্যাপক শাহ্ সাজেদা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।