× Banner
সর্বশেষ
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী

পিআইডি

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে আমাদের প্রস্তুতি বাড়াতে হবে এবং বন্যার আগাম পূর্বাভাস পেতে হবে -পানি সম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
সৈয়দা রিজওয়ানা হাসান

পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্যার ক্ষয়ক্ষতি কমাতে আমাদের প্রস্তুতি বাড়াতে হবে এবং বন্যার আগাম সঠিক পূর্বাভাস পেতে হবে। আমাদের ইনস্টিটিউশনগুলোকে ক্ষমতায়িত করার যে পদক্ষেপ তাতে বিলম্ব করলে চলবে না।

আজ ঢাকায় ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে জালালাবাদ অফিসার্স এসোসিয়েশন আয়োজিত ‘Flood Hazards in Sylhet Region: Problems and Way Forward’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের সাথে আলোচনা চলছে। তারা যেন আমাদেরকে সাইট স্পেসিফিক বন্যার আগে থেকে বলার জন্য সহায়তা দেয় এবং তাদের যে হাইরেজুলেশন ডাটা আছে সেটাতে তারা আমাদেরকে প্রবেশের সুযোগ দেয়। তাহলে বন্যা মোকাবেলায় প্রস্তুতির ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তিনি বলেন, বন্যা হবে। বন্যাকে আমাদের আটকানোর কোন উপায় নেই, আটকানোর কোন সুযোগ নাই। আমাদের সক্রিয় বদ্বীপ, এখানে ভূতাত্বিক গঠন এখনো হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, বন্যাকে আমরা কতটুকু আটকাতে পারবো, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বন্যার ঝুঁকিটাকে আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে কতটুকু বাড়িয়ে দিচ্ছি সেটা আমাদের দেখতে হবে। বন্যা হয়তো আমরা আটকাতে পারবো না কিন্তু আমাদেরকে জীবাশ্ম জ্বালানি এবং অন্যান্য উৎস থেকে জলবায়ু পরিবর্তন যে হচ্ছে সেখানে আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সুরমা-কুশিয়ারা বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে ২০২৫-২০২৮ সাল পর্যন্ত একটা প্রকল্পে প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে যেটার মোট বাজেট ধরা হয়েছে ১ হাজার ৪২ কোটি টাকা। সুনামগঞ্জ হাওর এলাকার বন্যা ও পানি ব্যবস্থাপনার জন্য ২০২৫-২০২৮ সাল পর্যন্ত একটি প্রকল্প নেওয়া হচ্ছে যার বাজেট ধরা হয়েছে ২০৬৪ কোটি টাকার। এ বিষয়গুলোতে আপনারা আপনাদের মতামত জানাবেন বলে তিনি তার বক্তব্য উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণের একটা নির্দেশনা তৈরি করতে হওয়ার অধিদপ্তরকে বলা হয়েছে। টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকি হাওরের সীমানা চিহ্নিত করে কোথায় আমাদের সোয়াম ফরেস্ট তৈরি করতে হবে, আদৌ লিজ দেবো কি দেব না, হাওরে মালিকানাধীন যে জমিগুলো আছে ওই জমিগুলো ভরাট করা এবং সেখানে শিল্প প্রতিষ্ঠান করা থেকে কেমন করে বিরত রাখা যাবে সে কাজগুলো করতে একটা নির্দেশনা প্রদান করা হয়েছে হাওর অধিদপ্তরকে ।

উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে ১১টি নদী চিহ্নিত করেছি। বিভিন্ন বিভাগ থেকে ১টি করে নদী এবং কক্সবাজারের বাঁকখালী নদীসহ মোট ১১টি নদী দখল এবং দূষণমুক্ত করনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করনের দিকে এগিয়ে নেয়া হচ্ছে। তিনি বলেন, অন্ততপক্ষে একটি নদীও যদি দখল এবং দূষণমুক্তকরণের কাজ আমরা আমাদের মেয়াদে শুরু করতে পারি তাহলেও এটি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর বাকি নদীগুলোও দখল ও দূষণমুক্ত করনের জন্য প্রস্তুতি শেষ করে দিয়ে যেতে চেষ্টা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ মোঃ আব্দুর রব। সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. মোঃ আবদুল্লাহ।

অনুষ্ঠানের শেষের দিকে জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খানকে এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..