আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥২৯সেপ্টেম্বর’২০১৭ঃ ঝিনাইদহের কালীগঞ্জ মেইন ষ্ট্যান্ডের সেই বড়বড় খানাখন্দ ভরাট করা হয়েছিল নি¤œমানের বালু, ইট ভাটার বাদ দেওয়া নরম অধলা ও ভাঙাচোরা ইটের খোয়া দিয়ে। এই ইটের কোন নাম্বার দেওয়া যায় না। এই ইট মাটির চেয়েও নরম একটু বৃষ্টি হলেই গলে গিয়ে তৈরী হয় কাঁদার বড় বড় গর্ত।
সরেজমিনে যেয়ে দেখা যায়, কাঁদা পানিতে ষ্ট্যান্ডে পথচারীরা পড়েছে চরম বিপাকে। শুধু একবার সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় বড় বড় কাঁদা পানির গর্ত। ভারী যানবাহন চলাচলের কারনে এ সব গর্তের সৃষ্টি হচ্ছে। এভাবে বর্ষার মৌসুমে ৩/৪ বার দেখা মেলে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের নামমাত্র রাস্তা মেরামতের কাজ। তারা কোন রকম কাজ করে চলে যায়। এভাবে লোক দেখানো মেরামতের কাজ করলে সারা বছরেও এই ষ্ট্যান্ডের গর্তের কোন পরিবর্তন হবে না।
ষ্ট্যান্ডে চলাচলকারী ও সাধারণ ব্যবসায়ীদের দূর্ভোগ কমবে না। ষ্ট্যান্ডে চলাচলকারী পথচারী ও ব্যবসায়ীদের এভাবে আর কতদিন অপেক্ষা করতে হবে স্থায়ী সমাধানের জন্য ? আর কে দিবে এর জবাব ? সাধারণ মানুষ কার কাছে যাবে এই সমস্যা সমাধানের জন্য? এই সমস্যা নিয়ে যখন সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশ করে তার পরই নামমাত্র মেরামতের কাজ করে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ। তার আগে আর দেখা মেলেনা সড়ক ও জনপথ বিভাগের কোন গাড়ী ও কর্মচারীদের।
বর্তমানে ষ্ট্যান্ডের যে অবস্থা বড়বড় গর্ত আর কাঁদামাটি জন্য রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার অনুপোযোগী হয়ে পড়েছে। এই দৃশ্য শুধু মেইন বাস ষ্ট্যান্ডেরই না ঢাকা-খুলনা মহা সড়কে দুলাল মুন্দিয়া বাজার থেকে ছালাভরা পর্যন্ত এবং কালীগঞ্জ মেইন বাস ষ্ট্যান্ড থেকে কোটচাঁদপুর রোডের লাউতলা পর্যন্ত।
এত কিছুর পরও বন্ধ হয়নি রাস্তার উপর ট্রাক রেখে গাছের গুড়ি লোড দেওয়া। কোন কিছুরই তোয়াক্কা করছে না কাঠ ব্যবসায়ীরা তারা রাস্তার উপরই ট্রাক লোড দিবেন। এই ট্রাক লোড আন-লোডের কারনে ছোট বড় দূর্ঘটনা লেগেই থাকে। প্রায়ই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। জন সাধাররনের সুবিধার্থে যারা এ দায়িত্বে নিয়োজিত তারাও যেন দায়সারা কাজ করেন। স্থায়ী সমাধানের জন্য কিছু না করতে পারলে এ সমস্যা সমাধান হবে না।
আশপাশের শহরগুলি দেখলে দেখা যায় পিচ রাস্তার দুইপাশের মাটির রাস্তাও পিচ অথবা ঢালায় দিয়ে কাদা পানির থেকে রেহাই পেয়েছে কিন্তু কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে আগের সেই ইটের সলিং কবে হয়েছে সঠিক ভাবে কেউ বলতে পারে না।
এসব জনদূর্ভোগ থেকে রেহায় পেতে কালীগঞ্জ পৌর মেয়রসহ স্থানীয় জন প্রতিনিধি, সড়ক ও জনপদ বিভাগ র্কতৃপক্ষ, কালীগঞ্জ উপজলো নির্বাহী অফিসার মহোদয় নজর দিবেন এমনটাই আশা করনে সাধারন মানুষ।



