× Banner
সর্বশেষ
আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী

পিআইডি

বনরক্ষীদের ওপর হামলা বরদাশত নয়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -পরিবেশ সচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ মে, ২০২৫
দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বনের জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হওয়া বন কর্মকর্তাদের ওপর হামলাকে “ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বলেন, বনের জমি দখল করতে চাওয়া এক শ্রেণির দুর্বৃত্তচক্র মাঠপর্যায়ের বন কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যারা দেশের পরিবেশ রক্ষায় কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকালের দায়িত্ব। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আজ শনিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বন বিভাগের বিট অফিসার মহিদুর রহমানকে দেখতে গিয়ে সচিব এসব কথা বলেন।

সচিব আইনশৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি আহত কর্মকর্তার চিকিৎসার খোঁজ নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের সাভার সাব-বিটের জমি জবরদখলের চেষ্টা প্রতিহত করতে গেলে বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়সহ ৫ জন বনকর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হন। মহিদুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।


এ ক্যটাগরির আরো খবর..