× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.আবু আবদুল্লাহ খানের বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলা সর্বস্তরের জনগনের ব্যানারে কয়েক হাজার নারী পুরুষ মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বিক্ষোভ শেষে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ, বড় কসবা আবাসন প্রকল্পের সভাপতি আবুল কাশেম সরদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বক্তারা অনতিবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যথায় তারা কঠিন আন্দোলন কর্মসুচি নেয়ার হুমকি দেয়।


এ ক্যটাগরির আরো খবর..