জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত ১০০ দিনব্যাপী দেশের সর্ববৃহৎ অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় গতকালের কুইজে স্মার্টফোন বিজয়ী ৫ জন হলেন: আবুল হাসান, সূর্য নারায়ণ মন্ডল, মাসুদ রানা, মো. আল মামুন ও মোহাম্মদ রিজন।
গতকালের কুইজে ৮৭ হাজার ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডাটা বিজয়ী ১০০ জনের ছবিয্ক্তু নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com থেকে জানা যাবে।





