× Banner
সর্বশেষ
সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন -শিক্ষামন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপন যথার্থ হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস ও তথ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্ত্ববধানে পাঠ্যপুস্তকে লিখিত হবে, যাতে শিশুরা সঠিক ইতিহাস জানতে ও শিখতে পারে।

মন্ত্রী আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন এবং নতুন কারিকুলামের উপর প্রণীত বইয়ের পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন।

মন্ত্রী ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ের ওপর আলোচনা পর্যালোচনা করেন ও দিকনির্দেশনা দেন। বাচ্চারা যা শিখবে তা যেন বুঝে বাস্তবে সঠিক প্রয়োগ করতে পারে সে দিকে তিনি গুরুত্বারোপ করেন। নতুন পাঠ্যক্রমে নারী পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির ওপর গুরুত্ব দিতে নির্দেশ প্রদান করেন শিক্ষামন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য প্রফেসর মশিউজ্জামান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব মোসা: নাজমা আখতার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..